tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিখালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল তবে স্থিতিশীল: তাসনিম জারা

খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল তবে স্থিতিশীল: তাসনিম জারা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর হলেও বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে বের হয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ডা. তাসনিম জারা বলেন, “বেগম খালেদা জিয়া হাসপাতালে আছেন এবং নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। তিনি সচেতন আছেন, সজাগ আছেন। শারীরিক অবস্থা এখনো ক্রিটিকাল, তবে তিনি লড়াই করে যাচ্ছেন। উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।”

এনসিপি নেত্রী আরও বলেন, “তিনি (খালেদা জিয়া) সবসময় দলমতের ঊর্ধ্বে উঠে লড়াই করেছেন। আমরা সবাই দলমত নির্বিশেষে তার সুস্থতার জন্য দোয়া করব।”