tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিদেশে ফেরার বিষয়ে যা বললেন তারেক রহমান

দেশে ফেরার বিষয়ে যা বললেন তারেক রহমান

এমন সংকটময় সময়ে মায়ের স্নেহের স্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও প্রবল—ফেসবুকে আবেগঘন পোস্টে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বর্তমানে লন্ডনে অবস্থানরত তারেক রহমান শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটে এই পোস্ট দেন।

তিনি লেখেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগমুক্তির জন্য দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষ দোয়া করে যাচ্ছেন। মাননীয় প্রধান উপদেষ্টাও তার চিকিৎসায় সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন।

তারেক রহমান আরও জানান, দেশি-বিদেশি চিকিৎসক দল সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। বন্ধুপ্রতীম কয়েকটি রাষ্ট্রও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সহযোগিতার আগ্রহ জানিয়েছে। খালেদা জিয়ার প্রতি সবার দোয়া ও ভালোবাসার জন্য জিয়া পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

নিজের অনুভূতি তুলে ধরে তিনি লেখেন, মায়ের সান্নিধ্য পাওয়ার আকাঙ্ক্ষা প্রবল হলেও রাজনৈতিক বাস্তবতার কারণে এ বিষয়ে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। স্পর্শকাতর এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যার সুযোগ সীমিত বলেও উল্লেখ করেন তিনি। তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বদেশে ফিরতে পারবেন।