চীন ২০২৫ সালের শেষ নাগাদ বা ২০২৬ সালের শুরুর দিকে উচ্চক্ষমতাসম্পন্ন পরীক্ষামূলক কম্পিউটিং স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক কাজের দ্রুত বর্ধনশীল চাহিদা পূরণেই এই উদ্যোগ।
বেইজিং অ্যাস্ট্রো-ফিউচার ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজির গবেষকদের মতে, মহাকাশের প্রাকৃতিক সূর্যালোক ও মাইনাস ২৭০ ডিগ্রি সেলসিয়াসের স্থিতিশীল তাপমাত্রাকে কাজে লাগিয়ে ৭০০–৮০০ কিলোমিটার উচ্চতায় ১৬টি স্পেস ডেটা সেন্টারের একটি বহর গড়ে তোলা হবে। এই নেটওয়ার্ক প্রায় ১৬ গিগাওয়াট বিদ্যুৎ সরবরাহে সক্ষম হবে।
প্রকল্পটি তিন ধাপে বাস্তবায়ন করা হবে।
- প্রথম ধাপে কক্ষপথে কম্পিউটিং শক্তি ও কুলিং প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা করা হবে।
- দ্বিতীয় ধাপে (২০২৮–২০৩০) মহাকাশে ডেটা প্রক্রিয়াকরণের ব্যয় পৃথিবীর সমপর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য রাখা হয়েছে।
- তৃতীয় ধাপে (২০৩১–২০৩৫) আরও বৃহৎ সৌরশক্তিচালিত অবকাঠামো নির্মাণ করা হবে।



