tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদঅন্যান্যদেশে প্রায় ২ লাখ কোটি টাকার জাল নোট ঢুকছে - জুলকারনাইন সায়ের

দেশে প্রায় ২ লাখ কোটি টাকার জাল নোট ঢুকছে – জুলকারনাইন সায়ের

সাংবাদিক জুলকারনাইন সায়ের জানিয়েছেন, পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার সহায়তায় বিভিন্ন রুটের মাধ্যমে দেশে প্রায় ২ লাখ কোটি টাকার সমপরিমাণ জাল নোট প্রবেশ করানো হচ্ছে। তিনি এই তথ্য বুধবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান।

জুলকারনাইন বলেন, বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে এসব নকল নোট আনা হচ্ছে। তিনি আরও দাবি করেন, নোটের কাগজ ও নিরাপত্তা বৈশিষ্ট্য—হলোগ্রাম প্রিন্টসহ—অত্যন্ত নিখুঁত হওয়ায় খালাস চোখে বা ব্যাংকের যাচাই মেশিনে চিহ্নিত করা কঠিন। কিছু বিশ্বস্ত সূত্র বলছে, বিশেষ ব্যবস্থায় ওই দেশের নিজের মুদ্রা ছাপানোর ফ্যাসিলিটিতেই এসব নোট প্রিন্ট করা হয়েছে।

তিনি জানান, এসব নকল নোট ভারতীয় গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্টদের মাধ্যমে ক্ষুদ্র মূল্যে দেশের জালনোট কারবারিদের কাছে পৌঁছে দিচ্ছে, যার উদ্দেশ্য বাংলাদেশের অর্থনৈতিক খাতকে দুরবর করা এবং নাশকতামূলক কাজে অর্থায়ন করা।

জুলকারনাইন উল্লেখ করেছেন, বর্ডার গার্ডস ও দেশের বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা বিষয়টি সম্পর্কে সচেতন এবং নিজেদের সীমিত সক্ষমতার মধ্যে থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি তিনি সাধারণ নাগরিকদের মধ্যেও কার্যকর সচেতনতা তৈরি করা জরুরি বলে মনে করেন।