tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো: মতামত নিচ্ছে বেতন কমিশন

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো: মতামত নিচ্ছে বেতন কমিশন

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নে সমাজের বিভিন্ন শ্রেণির মতামত সংগ্রহের উদ্যোগ নিয়েছে জাতীয় বেতন কমিশন-২০২৫। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনে চার ধরনের প্রশ্নমালার মাধ্যমে সরকারি চাকরিজীবী, সাধারণ জনগণ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সমিতির কাছ থেকে মতামত নেওয়া হবে।

অনলাইন জরিপ শুরু
বেতন-ভাতা বিষয়ে সাধারণ নাগরিকদের মতামত জানার জন্য অনলাইন জরিপ চালু করেছে কমিশন। বুধবার (১ অক্টোবর) শুরু হওয়া এই জরিপ চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। অংশগ্রহণ করতে নাগরিকদের জাতীয় বেতন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। বাংলাদেশের যে কোনো নাগরিক এতে অংশ নিতে পারবেন।

কমিশন গঠন
গত ২৭ জুলাই সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যবিশিষ্ট জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠন করে বর্তমান অন্তর্বর্তী সরকার। নতুন বেতন কাঠামো প্রণয়নের অংশ হিসেবে কমিশন প্রথমবারের মতো অনলাইনে নাগরিক মতামত নেওয়ার উদ্যোগ নিয়েছে।

জরিপে যে বিষয়গুলো রয়েছে
সাধারণ নাগরিকদের জন্য মোট ৩৫টি প্রশ্ন রাখা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো—

  • ছয় সদস্যের পরিবারের জন্য একজন সরকারি চাকরিজীবীর সর্বনিম্ন মূল বেতন কত হওয়া উচিত
  • বেতন-ভাতা কীভাবে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য করা যায়
  • শিক্ষা ও চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রয়োজনীয়তা
  • সরকারি বাড়িভাড়া যথেষ্ট কি না
  • বেতন কম হওয়ার কারণে দুর্নীতি প্রসারের ঝুঁকি আছে কি না
  • অবসর-পরবর্তী সুবিধা পর্যাপ্ত কি না এবং তা বাড়ানো প্রয়োজন কি না

এই জরিপে নাগরিকদের মতামত নতুন বেতন কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে জাতীয় বেতন কমিশন।