tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদরাজনীতিদেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে প্রোপাগাণ্ডার মাধ্যমে: মির্জা ফখরুল

দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে প্রোপাগাণ্ডার মাধ্যমে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশে প্রোপাগাণ্ডা ও মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চালানো হচ্ছে।

রোববার (২ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে ৭ই নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে একটি যৌথসভা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, “৭ই নভেম্বর আমাদের দল ও জাতির কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে, যখন মানুষ অনিশ্চয়তা ও হতাশার মধ্যে আছে, তখন সবাই ভাবছে—দেশের ভবিষ্যৎ কী হতে যাচ্ছে। আমরা দেখছি, বাংলাদেশের শত্রুরা সক্রিয় হয়ে উঠেছে।”

তিনি আরও বলেন, “সময়ের সঙ্গে সঙ্গে দেশে এক ধরনের নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যজনকভাবে সোশ্যাল মিডিয়াতেও প্রোপাগাণ্ডা ও মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে সেই নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়াকে ত্বরান্বিত করা হচ্ছে।”