tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদসারাদেশদেড় বছরের মধ্যে এক কোটি যুবকের চাকরির প্রতিশ্রুতি বিএনপির

দেড় বছরের মধ্যে এক কোটি যুবকের চাকরির প্রতিশ্রুতি বিএনপির

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় গেলে দেড় বছরের মধ্যে এক কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করবে বিএনপি। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা ও ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি বলেন, দেশে কৃষিভিত্তিক শিল্প ও কলকারখানা গড়ে তোলা হবে এবং যুবকদের জন্য বিশেষ কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বিএনপি সবসময় কাজে বিশ্বাস করে, তাত্ত্বিক সমালোচনায় নয়। মির্জা ফখরুল জনগণকে সতর্ক করে বলেন, রাজনীতিতে মিথ্যা প্রচার বা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করা ঠিক নয়।

তিনি একটি পক্ষের বিরুদ্ধে সরাসরি সমালোচনা করে বলেন, “কেউ ধর্মের নামে প্রতারণা করছে, যা কোনো প্রকৃত মুসলমান বিশ্বাস করতে পারে না। জান্নাত পাওয়া নির্ভর করে মানুষের আমল ও ভালো কাজের ওপর, কোনো নির্বাচনী মার্কার ওপর নয়।”

বিএনপি মহাসচিব আরও জানান, তাঁর নামে ১১৭টি মিথ্যা মামলা হয়েছিল, তিন বছরের বেশি জেল খেটেছেন, নেত্রী বেগম খালেদা জিয়া ১০ বছর জেলে ছিলেন এবং গত কয়েক বছরে ২০ হাজার নেতাকর্মী নিহত হয়েছেন।

তিনি নির্বাচনী আহ্বান জানিয়ে বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করুন।”

প্রত্যেক নাগরিকের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য বিশেষ কার্ড, ন্যায্যমূল্যে সার-বীজ-তেল ও কৃষি পণ্যের নিশ্চয়তা, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ এবং প্রান্তিক নারীদের এনজিও ঋণের কিস্তি সরকারের দায়িত্বে নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

পথসভায় জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। এক কিশোর ফখরুলকে জমানো টাকার একটি মাটির ব্যাংকও উপহার দেন।