tanaka

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩৫ জন। হামলার...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস

প্রচ্ছদজাতীয়দুর্গাপূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্গাপূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, চলতি বছরের শারদীয় দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই। তিনি বলেন, “এবারের পূজায় অতীতের চেয়ে আরও বেশি সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে। উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে।”

সোমবার সকালে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি জানান, সারা দেশে ৩৩ হাজার পূজামণ্ডপে পূজা উদযাপন উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মণ্ডপে আনসার, পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। সেই সঙ্গে সিসি ক্যামেরারও ব্যবস্থা রাখা হয়েছে।

নারায়ণগঞ্জের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “এখানে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। বরাবরের মতো এবারও সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত থাকবে। এবার সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়েছে।”

তিনি আরও বলেন, প্রতিটি মণ্ডপে ৭ জন করে স্বেচ্ছাসেবক থাকবে এবং ৮ জন করে আনসার সদস্য মোতায়েন করা হবে। পুলিশের পাশাপাশি র‍্যাব ও সেনাবাহিনীও দায়িত্ব পালন করবে।

পরিদর্শন শেষে তিনি আমলাপাড়া পূজামণ্ডপে যান এবং পরে সার্কিট হাউজে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন।