tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ, তফসিল আজ সন্ধ্যায় বা আগামীকাল

দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ, তফসিল আজ সন্ধ্যায় বা আগামীকাল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবহিত করতে আজ (বুধবার) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) প্রতিনিধি দল বঙ্গভবনে সাক্ষাৎ করবেন।

১০ ডিসেম্বর বুধবার দুপুর ১২টায় বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। প্রচলিত নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণার আগে সিইসির রাষ্ট্রপতির সাথে এ সাক্ষাৎ হয়ে থাকে। একই দিন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচারের জন্য জাতির উদ্দেশে সিইসির ভাষণ রেকর্ড করা হবে, যেখানে ভোটের তফসিল ঘোষণা থাকবে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, “নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন। তফসিল ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। ঘোষণার জন্য প্রয়োজনীয় সবকিছুই প্রস্তুত রাখা হয়েছে।” তিনি আরও বলেন যে বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সিইসির ভাষণ রেকর্ড করা হবে এবং পরবর্তীতে তা প্রচার করা হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে।