tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদরাজধানীদুপুরের পর নয়াপল্টনে যাচ্ছেন তারেক রহমান

দুপুরের পর নয়াপল্টনে যাচ্ছেন তারেক রহমান

বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে যাচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরের পর তিনি সেখানে উপস্থিত হবেন।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আশা করা হচ্ছে, আজ (সোমবার) দুপুরের পর তারেক রহমান নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন।

এ উপলক্ষে কার্যালয়ের দ্বিতীয় তলায় তারেক রহমানের জন্য একটি চেম্বার প্রস্তুত করা হয়েছে।

এর আগে, রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অফিস করেন তারেক রহমান।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইতোমধ্যে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন।