tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়দুটি শপথ গ্রহণ করেছেন জামায়াতের এমপিরা

দুটি শপথ গ্রহণ করেছেন জামায়াতের এমপিরা

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনে এ শপথ অনুষ্ঠিত হয়।

প্রথমে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান।

সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরপরই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বিতীয় দফায় শপথ নেন জামায়াতের নেতারা। তবে দ্বিতীয় শপথ শুরুর আগে স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা ও বিএনপির ইশরাক হোসেনকে সভাকক্ষ ত্যাগ করতে দেখা যায়।

এর আগে বিএনপির নবনির্বাচিত এমপিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। এতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শপথ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ার বিষয়ে কক্সবাজার-১ আসনের বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। বিষয়টি জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে তখন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যাবে।”