tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদজাতীয়দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু

দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু

দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে মোট ১৫টি কেন্দ্র স্থাপন করে ৬০টি কক্ষে একযোগে ভোটগ্রহণ চলছে।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই সমাজবিজ্ঞান অনুষদ কেন্দ্রে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন।

চলমান নির্বাচনে চাকসুর ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। পাশাপাশি হল ও হোস্টেল সংসদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ৪৯৩ জন। সব মিলিয়ে মোট প্রার্থীর সংখ্যা ৯০৮ জন।

নির্বাচনে ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।

ভোট গ্রহণের জন্য প্রতিটি কক্ষে পাঁচটি ব্যালট বাক্স রাখা হয়েছে। এর মধ্যে চারটি চাকসু এবং একটি হল সংসদের জন্য নির্ধারিত। প্রতিটি কক্ষে সর্বোচ্চ ৫০০ জন ভোটার ভোট দিতে পারবেন।

এর আগে, গত সোমবার (১৩ অক্টোবর) ছিল নির্বাচনী প্রচারণার শেষ দিন। দিনভর ক্যাম্পাস ও শহরের বিভিন্ন স্থানে প্রার্থীরা লিফলেট বিতরণসহ নানা প্রচার কার্যক্রম চালান।