tanaka

সিলেটে নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার আহ্বান যুবদল সভাপতির

দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা এবং ‘একাত্তর ও চব্বিশের পরাজিত অপশক্তি’কে প্রতিহত করতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় থাকার...
প্রচ্ছদসারাদেশদায়িত্ব নিয়েই হুঁশিয়ারি দিলেন সারোয়ার আলম

দায়িত্ব নিয়েই হুঁশিয়ারি দিলেন সারোয়ার আলম

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. সারোয়ার আলম বলেছেন, “সিলেট প্রকৃতি কন্যা। এই প্রকৃতি কন্যা যেন প্রকৃতি কন্যার মতোই থাকে। উন্নয়ন হবেই, তবে সেটা হবে টেকসই এবং পরিবেশবান্ধব।”

বৃহস্পতিবার (২১ আগস্ট) দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিসি সারোয়ার আলম বলেন, “আমি নিজেও পরিবেশের ছাত্র। তাই পরিবেশ রক্ষা করেই উন্নয়ন করতে চাই। এজন্য সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চাই। আশা করছি, এখানে আমার সময়টা ভালো যাবে।”

তিনি আরও বলেন, “সরকার যে আস্থা রেখে আমাকে দায়িত্ব দিয়েছে, আমি তা যথাযথভাবে পালনের চেষ্টা করবো। সবার সহযোগিতায় সিলেটকে একটি সুন্দর ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”

জেলা প্রশাসনের অগ্রাধিকার ভিত্তিক কাজগুলোর কথা জানিয়ে তিনি বলেন, “আইনশৃঙ্খলা, পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য—এই পাঁচটি খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”

ডিসি সারোয়ার আলম এদিন সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে দায়িত্ব গ্রহণ করেন। তাকে ফুল দিয়ে বরণ করে নেয় জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে তিনি পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা বিষয়ক এক কর্মশালায় সভাপতিত্ব করেন। সেখানে বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্বে থাকা মো. মাহবুব মুরাদকে পাথর উত্তোলন সংক্রান্ত বিতর্কের প্রেক্ষিতে ওএসডি করা হয়। গত ১৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। পরদিন ২১ আগস্ট তিনি সিলেট ছাড়েন।