tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদজাতীয়দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন খলিলুর রহমান

দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দেশে ফিরে বৃহস্পতিবার (৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে তার বিজয় দেশের কূটনৈতিক সাফল্য এবং সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।

একসঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন কি না—এমন প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ তুলে ধরেন।

তিনি বলেন, প্রায় ৪০ বছর আগে হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সে সময় তিনি একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তখন আমি তার ব্যক্তিগত সচিব ছিলাম এবং খুব কাছ থেকে বিষয়টি দেখেছি।

খলিলুর রহমান বলেন, সেই সময় আধুনিক যোগাযোগব্যবস্থা বা ইন্টারনেট ছিল না। বর্তমানে প্রযুক্তিগত অগ্রগতির কারণে একাধিক দায়িত্ব সমন্বয় করে পালন করা আরও সহজ হয়েছে।

দুই পদে একসঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে তিনি আরও বলেন, এ বিষয়ে আমি আগেই আমার অবস্থান পরিষ্কার করেছি। বর্তমানে যিনি সাধারণ পরিষদের সভাপতি রয়েছেন, তিনি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তবে তার দল নির্বাচনে পরাজিত হওয়ায় তিনি আর মন্ত্রীর দায়িত্বে থাকতে পারেননি।