tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকদাবানলে পুড়ছে নাগাল্যান্ডের জুকো উপত্যকা

দাবানলে পুড়ছে নাগাল্যান্ডের জুকো উপত্যকা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডের মনোরম জুকো উপত্যকায় ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। ইতোমধ্যে উপত্যকার বিস্তীর্ণ অংশ আগুনে পুড়ে যাচ্ছে।

স্থানীয় প্রশাসনের বরাতে ভারতীয় দৈনিক দ্য হিন্দু জানিয়েছে, গত শুক্রবার চারজন স্থানীয় ট্র্যাকার জুকো উপত্যকায় ট্রেকিংয়ে যান। তাদের অসাবধানতার কারণেই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ট্রেকিংয়ের সময় তারা উপত্যকার একটি স্থানে তাঁবু স্থাপন করেন এবং তাঁবুর সামনে ক্যাম্পফায়ার জ্বালিয়ে পানির খোঁজে বের হন। ফিরে এসে তারা দেখতে পান, আগুন ছড়িয়ে পড়েছে এবং তারা আগুনের মধ্যেই আটকা পড়েন। শনিবার তাদের উদ্ধার করা হয়। ততক্ষণে প্রায় ১ দশমিক ৩ বর্গকিলোমিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়ে।

উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্র্যাকাররা তাঁবুর সামনে আগুন জ্বালানোর বিষয়টি স্বীকার করেছেন। বর্তমানে দাবানল কতটা এলাকায় বিস্তৃত হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

জুকো উপত্যকার নিকটবর্তী কোহিমা জেলার দুর্যোগ মোকাবিলা বাহিনী আগুন নেভানোর চেষ্টা করলেও দুর্গম এলাকা ও খাড়া ঢালের কারণে সেখানে সড়কপথ নেই। ফলে দমকল ও দুর্যোগ মোকাবিলা বাহিনীর যানবাহন ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

নাগাল্যান্ড রাজ্য সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, সড়কপথের অভাবে দাবানল নেভাতে ভারতের বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে।

এদিকে নাগাল্যান্ড সরকার স্থানীয় বাসিন্দা, ট্র্যাকার ও পর্যটকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই জঙ্গল এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে।