tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদআন্তর্জাতিকদক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বাস দুর্ঘটনা, তিন শিশুসহ নিহত ১৬

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বাস দুর্ঘটনা, তিন শিশুসহ নিহত ১৬

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের টাউস রিভারের কাছে এন-১ মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় তিন শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু যাত্রী আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিস জানিয়েছে, বুধবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

নিহতদের মধ্যে সাতজন পুরুষ, পাঁচজন নারী এবং তিনজন শিশু রয়েছেন। আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, বাসটি কেপটাউন থেকে ইস্টার্ন কেপের উদ্দেশে ৭৮ জন যাত্রী নিয়ে যাত্রা করেছিল। পথিমধ্যে টাউস রিভারের কাছে এন-১ মহাসড়কে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইতোমধ্যে পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে।