tanaka

ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চাই না: রাষ্ট্রপতি

দেশে ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চান না বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রচ্ছদরাজধানীদক্ষিণখানে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

দক্ষিণখানে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

রাজধানীর দক্ষিণখানের দেওয়ানবাড়ী এলাকায় স্বামীর ছুরিকাঘাতে আকলিমা আক্তার (৩৩) নামের এক নারী নিহত হয়েছেন। পারিবারিক কলহের জেরে সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

আহতের স্বজনরা জানান, রাত সাড়ে ৮টার দিকে আকলিমা ও তাঁর দ্বিতীয় স্বামী মাসুদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুদ ধারালো অস্ত্র দিয়ে আকলিমার মাথা ও হাতে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আকলিমা নোয়াখালীর চাটখিল থানার মৃত রফিক উল্লার মেয়ে। রাজধানীর পাকারমাথা এলাকায় একটি চারতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। তিনি পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন।

দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ঘটনার সময় স্বামী-স্ত্রীর মধ্যে ধস্তাধস্তি হয়। এতে মাসুদও আহত হন। তাঁর দুই হাতে জখম হয়েছে। প্রথমে তাঁকে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

নিহতের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান এসআই আনোয়ার।