tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতি‘তারেক রহমানের জন্মদিনে কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান নয়’

‘তারেক রহমানের জন্মদিনে কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান নয়’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আগামী ২০ নভেম্বর। এ উপলক্ষে দল নেতাকর্মীদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার-ব্যানার দেওয়া বা আলোচনা সভা আয়োজনসহ কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব করা যাবে না।

বিজ্ঞপ্তিতে ঢাকাসহ দেশের সব ইউনিটের নেতাকর্মীদের উল্লিখিত নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য জোর আহ্বান জানানো হয়েছে।