২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেছেন, তিনি তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এই কথা জানান।
মকবুল হোসেন বলেন, “আশা করি তারেক রহমানের নেতৃত্বে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং শহিদদের আত্মত্যাগের ফলে একটি উন্নত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে জুলাই আন্দোলনের শহিদদের স্বপ্ন পূরণ হবে।”
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন, শহীদ আবু সাঈদের বাবার এই মন্তব্য উত্তরাঞ্চলে বিএনপির সমর্থন আরও শক্তিশালী করবে।
prothomnews24.com/moha



