tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদজাতীয়তদন্ত প্রতিবেদন পেলেই আদ-দ্বীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

তদন্ত প্রতিবেদন পেলেই আদ-দ্বীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর হাসপাতালটির বিরুদ্ধে প্রয়োজনীয় সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার নরসিংদীর মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। এ ঘটনায় ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে কারও গাফিলতি বা দায় প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশু ওয়ার্ডের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ করার পর গ্যাসজনিত কোনো সমস্যা থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় সংশ্লিষ্ট আদ-দ্বীন হাসপাতাল–এর বিষয়েও তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

হাম পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সরকারের কাছে পর্যাপ্ত টিকা মজুত রয়েছে এবং প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার কার্যক্রম চলমান। ইতোমধ্যে হামের সংক্রমণ ও মৃত্যুর হার কমতে শুরু করেছে বলেও তিনি জানান।