tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ঢাকা-৬ আসনের ১০০ কেন্দ্রে যাচ্ছে ভোটের সামগ্রী

ঢাকা-৬ আসনের ১০০ কেন্দ্রে যাচ্ছে ভোটের সামগ্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-৬ আসনের মোট ১০০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এখন কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় নির্বাচনি সামগ্রী বিতরণ করা হয় টিকাটুলির সেন্ট্রাল উইমেন্স কলেজ ক্যাম্পাস থেকে। সকাল থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং কেন্দ্রে দায়িত্বরত আনসার ও ভিডিপি সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বেলা ১১টার পর নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্বপ্রাপ্তদের হাতে নির্বাচনি সামগ্রী বুঝিয়ে দেওয়া শুরু করেন। এসময় ভোটগ্রহণ পদ্ধতি ও ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের আচরণবিধি নিয়ে সংক্ষিপ্ত ব্রিফিং দেওয়া হয়। পরে কঠোর নিরাপত্তার মাধ্যমে ভোটের দায়িত্বে থাকা সদস্যদের নির্বাচনি সামগ্রী সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে নিয়ে যেতে দেখা যায়।