tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ঢাকার সমস্যার অন্যতম কারণ সংস্থাগুলোর সমন্বয়হীনতা: মির্জা ফখরুল

ঢাকার সমস্যার অন্যতম কারণ সংস্থাগুলোর সমন্বয়হীনতা: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা শহরের দীর্ঘদিনের নাগরিক সমস্যার অন্যতম প্রধান কারণ নগর ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব। সিটি করপোরেশন, রাজউক, ওয়াসা, বিদ্যুৎ, সড়কসহ বিভিন্ন প্রতিষ্ঠান আলাদাভাবে কাজ করায় পরিকল্পনা ও বাস্তবায়নে অসংগতি তৈরি হচ্ছে। তাই রাতারাতি ঢাকাকে বদলে ফেলা সম্ভব নয়।

বুধবার (১৫ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে আয়োজিত ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা: আমার, আপনার সবার দায়িত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শুধু সিটি করপোরেশন এককভাবে সিদ্ধান্ত নিলেই হবে না। রাজধানীর উন্নয়নে সংশ্লিষ্ট সব সংস্থাকে একই লক্ষ্য নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। ঢাকার পুঞ্জীভূত সমস্যার স্থায়ী ও কার্যকর সমাধানে সিটি করপোরেশনকে একটি পূর্ণাঙ্গ নগর সরকারে (সিটি গভর্নমেন্ট) রূপান্তর করা প্রয়োজন, যাতে অন্যান্য সেবা সংস্থার কার্যক্রম সমন্বয় ও তদারকি করা যায়।

তিনি আরও বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ ছাড় হওয়ায় একাধিক সংস্থা একই সময়ে কাজ শুরু করে। ফলে এক সংস্থার কাজ শেষ হওয়ার আগেই অন্য সংস্থা রাস্তা খনন করে, যা সমন্বয়হীনতার প্রকৃষ্ট উদাহরণ।

জলাবদ্ধতার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, রাজধানীর খাল দখল, ভরাট এবং প্রাকৃতিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়াই জলাবদ্ধতার অন্যতম কারণ। অনেক খাল ইতোমধ্যে বিলীন হয়ে গেছে, আবার অনেক খাল এখনও অবৈধ দখলের শিকার। অবশিষ্ট খাল পুনরুদ্ধার এবং নদী দখল বন্ধ করা না গেলে জলাবদ্ধতা নিরসন কঠিন হবে।

তিনি বলেন, একসময় বুড়িগঙ্গার পানি ছিল স্বচ্ছ ও নির্মল। কিন্তু বর্তমানে দূষণ ও বর্জ্যের কারণে নদীটির পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীর নদী ও খালগুলো পুনরুদ্ধার করা গেলে নগরের পরিবেশের উন্নতির পাশাপাশি পানির নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হবে।