tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ঢাকায় মব কালচারকে প্রশ্রয় দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

ঢাকায় মব কালচারকে প্রশ্রয় দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

রাজধানীতে মব কালচার, কিশোর গ্যাং, চাঁদাবাজি, মাদক, ছিনতাই ও সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

তিনি বলেছেন, ঢাকা শহরে কোনোভাবেই মব কালচারকে প্রশ্রয় দেওয়া হবে না। কেউ এ ধরনের অপচেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীর কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনায় আনা হবে না।মঙ্গলবার (১৯ মে) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে প্রায় তিন কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও চাঁদাবাজি দমনে গত ১ মে থেকে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই মধ্যে তালিকাভুক্ত ২০৬ জন চাঁদাবাজ, ৮৪৭ জন মাদক কারবারি ও ৬৭০ জন ছিনতাইকারী-সন্ত্রাসীসহ মোট ২ হাজার ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।তিনি বলেন, চাঁদাবাজি ও ছিনতাইয়ের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ
রাজধানীতে ১২৭টি কিশোর গ্যাংয়ের তালিকা থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গ্যাং লিডারদের শনাক্তে তথ্য সংগ্রহ চলছে এবং পর্যায়ক্রমে সবাইকে আইনের আওতায় আনা হবে। তবে এ সমস্যা মোকাবিলায় সামাজিক প্রতিরোধও জরুরি বলে মন্তব্য করেন তিনি।

মোহাম্মদপুর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের কথাও জানান তিনি।