tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীঢাকায় পার্টি ড্রাগ সরবরাহকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার পুরো সিন্ডিকেট

ঢাকায় পার্টি ড্রাগ সরবরাহকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার পুরো সিন্ডিকেট

রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় ডিজে পার্টি ও পার্টি ড্রাগ সরবরাহকারী একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ পুরো সিন্ডিকেটকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

অভিযানে বিপুল পরিমাণ এমডিএমএ (MDMA) ও কুশ (Kush) উদ্ধার করা হয়েছে, যা এ ধরনের অভিযানে রেকর্ড পরিমাণ বলে জানিয়েছে ডিএনসি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিএনসির উপপরিচালক মেহেদী হাসান।

তিনি জানান, অভিযানের বিস্তারিত তথ্য আজ দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তুলে ধরবেন মহাপরিচালক মো. হাসান মারুফ।