tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ঢাকায় আজকের কর্মসূচি

ঢাকায় আজকের কর্মসূচি

রাজধানী ঢাকায় প্রতিদিনই বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনের শুরুতেই জেনে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা—


বিএনপির কর্মসূচি

  • সকাল ১১টা: কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে ‘শহীদ জিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
  • সকাল ১১টা: আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে অংশ নেবে বিএনপির প্রতিনিধি দল। দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
  • সকাল ১১টা: জাতীয় প্রেসক্লাবে ইউট্যাব আয়োজিত ‘২৪ জুলাই গণ-অভ্যুত্থান: তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

জাতীয় পার্টির কর্মসূচি

  • বিকাল ৩টা: কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে ‘উপজেলা দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বক্তব্য দেবেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।