বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (ডিইডব্লিউ) লিমিটেডে বিভিন্ন শাখায় জনবল নেওয়া হবে। প্রতিষ্ঠানটি ৩৫টি ক্যাটাগরির মোট ৮৬টি পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।
যেসব পদে নিয়োগ
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী প্রকৌশলী (নৌ-স্থপতি) পদে পিঅ্যান্ডডি বিভাগে ২ জন, একই পদের কিউসি সেলে ১ জন এবং উৎপাদন বিভাগে ২ জন নেওয়া হবে।
এ ছাড়া উপসহকারী প্রকৌশলী পদে শিপবিল্ডিং শপে ২ জন, আউটফিটিং শপে ২ জন, আইসিই শপে ১ জন, ইলেকট্রিক্যাল শপে ১ জন এবং মেশিন শপে ১ জন নিয়োগ দেওয়া হবে।
সুপারভাইজার পদে শিপবিল্ডিং শপে ১ জন, পেইন্ট শপে ১ জন, আউটফিটিং শপে ২ জন এবং ইলেকট্রিক্যাল শপে ১ জন নেওয়া হবে।
হিসাব সহকারী পদে অর্থ বিভাগে ১ জন এবং নিম্নমান করণিক কাম কম্পিউটার অপারেটর (এলডিসি) পদে পিঅ্যান্ডডি বিভাগ, এইচআর সেকশন ও প্রধান ভান্ডারে একজন করে নিয়োগ দেওয়া হবে।
এ ছাড়া ক্রেন ড্রাইভার ১ জন, মেইলম্যান ১ জন, যানবাহন চালক ৫ জন, কুক ৫ জন, নিরাপত্তাপ্রহরী ২ জন এবং পিয়ন ১ জন নেওয়া হবে।
শ্রমিক শ্রেণির পদগুলোর মধ্যে শিপবিল্ডিং শপে ফিটার ৭ জন, আর্ক ওয়েল্ডার ৪ জন, মিগ ওয়েল্ডার ৩ জন ও সিএনসি মেশিন অপারেটর ২ জন নিয়োগ পাবেন।
আউটফিটিং শপে ওয়েল্ডার ৬ জন ও ফিটার ৪ জন, ইলেকট্রিক্যাল শপে ইলেকট্রিশিয়ান ২ জন এবং এইচভিএসি/ফ্রিজ শপে এসি টেকনিশিয়ান ২ জন নেওয়া হবে।
অন্যদিকে কার্পেন্ট্রি শপে সহকারী কার্পেন্টার ৭ জন ও সহকারী ল্যাগিংম্যান ৩ জন, আইসিই শপে ডিজেল ফিটার ২ জন, পেইন্ট শপে পেইন্টার ৯ জন এবং মেশিন শপে মেশিন অপারেটর ২ জন নিয়োগ দেওয়া হবে।
নিয়োগের ধরন ও সুবিধা
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১ থেকে ২২ নম্বর পদের নিয়োগ হবে চুক্তিভিত্তিক। এসব পদের ক্ষেত্রে মূল বেতনের পাশাপাশি অন্যান্য প্রযোজ্য ভাতা ও বোনাস দেওয়া হবে।
২৩ থেকে ৩৫ নম্বর পদে নিয়োগ দেওয়া হবে দৈনিক মজুরিভিত্তিতে। এসব কর্মীর বেতন বা মজুরি ডিইডব্লিউ লিমিটেডের নিজস্ব বেতন কাঠামো ও নিয়োগ নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে। পাশাপাশি বাংলাদেশ শ্রম আইন ও প্রচলিত বিধিবিধান অনুসারে প্রযোজ্য ক্ষেত্রে বোনাস দেওয়া হবে।
যেভাবে আবেদন করতে হবে
প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদনপত্র পাঠাতে হবে ব্যবস্থাপনা পরিচালক, ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, সোনাকান্দা, বন্দর-১৪১০, বন্দর, নারায়ণগঞ্জ ঠিকানায়।
আবেদনের শেষ সময় ১৯ সেপ্টেম্বর ২০২৬।
চাকরির পদ, যোগ্যতা ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।



