tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদআন্তর্জাতিকডনের সম্পাদকীয়: আইসিসির উচিত বাংলাদেশকে জোর করে ভারতে খেলতে বাধ্য না করা

ডনের সম্পাদকীয়: আইসিসির উচিত বাংলাদেশকে জোর করে ভারতে খেলতে বাধ্য না করা

দক্ষিণ এশিয়ায় অনুষ্ঠেয় আরেকটি বহুপাক্ষিক ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে সূচি অনিশ্চয়তা এখনও কাটেনি। এ ধরনের পরিস্থিতিতে বরাবরের মতোই প্রভাবশালী ভূমিকা রাখতে দেখা যাচ্ছে ভারতকে। তবে এবার দৃশ্যপট কিছুটা ভিন্ন—ভারতই যেন নিজেরই প্রয়োগ করা নীতির স্বাদ পাচ্ছে। পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন–এর ‘ক্রিকেট কনসার্নস’ শীর্ষক সম্পাদকীয়তে এমনটাই বলা হয়েছে।

সম্পাদকীয়তে উল্লেখ করা হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসেরও কম সময় বাকি। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজনের কথা থাকলেও, ভারত সফর নিয়ে নিরাপত্তাজনিত উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এ কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে আলোচনা করছে, যাতে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।

বাংলাদেশের এই উদ্বেগের পেছনে রয়েছে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের সাম্প্রতিক অবনতি এবং ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমানকে ঘিরে ঘটে যাওয়া ঘটনা। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স নিলামে মোস্তাফিজকে দলে ভিড়ালেও পরে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) পরিবর্তিত পরিস্থিতির কথা উল্লেখ করে তাকে দল থেকে বাদ দিতে বলে। এ সিদ্ধান্ত ঢাকায় ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করা হয় এবং আইসিসিকে অনুরোধ জানানো হয় যেন বিশ্বকাপের বাংলাদেশ ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়া হয়।

বাংলাদেশের যুক্তি হলো—যখন ভারত আইপিএলে খেলার সুযোগ পাওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, তখন পুরো বাংলাদেশ দলের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে?

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপ আবারও ভূরাজনৈতিক টানাপোড়েনের মুখে পড়ছে। এর আগে ভারত-পাকিস্তান উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছিল একটি সমঝোতার মাধ্যমে, যেখানে সিদ্ধান্ত হয়—এক দেশে টুর্নামেন্ট হলে অপর দেশ নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলবে। সেই সমঝোতা অনুযায়ী এবার পাকিস্তান তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে, যেমনটি গত বছর ভারত সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলেছিল।

পাকিস্তানে দল না পাঠানোর ক্ষেত্রে ভারত নিরাপত্তাজনিত উদ্বেগের কথা বলেছিল। এখন বাংলাদেশের একই ধরনের উদ্বেগের জবাব দেওয়ার দায়িত্বও তাদেরই নিতে হবে। এই প্রেক্ষাপটে ডন সম্পাদকীয়তে বলা হয়, আইসিসির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরপেক্ষ ও ন্যায্য সিদ্ধান্ত গ্রহণ। সংস্থাটির বর্তমান প্রধান, ভারতের সাবেক ক্রিকেট প্রশাসক জয় শাহের নেতৃত্বে আইসিসির উচিত বাংলাদেশকে জোর করে ভারতে খেলতে বাধ্য না করা।