tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদআন্তর্জাতিকট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা সাজানো মনে করেন মার্কিনিরা

ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা সাজানো মনে করেন মার্কিনিরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার একাধিক চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। দেশটির একটি উল্লেখযোগ্য অংশের নাগরিক এসব ঘটনাকে বাস্তব নয়, বরং “সাজানো” বা “নকল” বলে মনে করছেন।

সোমবার (১১ মে) প্রকাশিত এক জনমত জরিপে দেখা যায়, প্রতি চারজন মার্কিন নাগরিকের মধ্যে প্রায় একজন বিশ্বাস করেন যে গত মাসে অনুষ্ঠিতহোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে গুলিবর্ষণের ঘটনাটি পূর্বপরিকল্পিতভাবে সাজানো হয়েছিল।

অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া নানা ষড়যন্ত্র তত্ত্ব এই অবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলছে বলে বিশ্লেষকরা মনে করছেন। জরিপটি পরিচালনা করে তথ্য যাচাইকারী সংস্থা নিউজগার্ড। এতে রাজনৈতিক মতাদর্শভিত্তিক পার্থক্যও স্পষ্টভাবে উঠে এসেছে।

জরিপ অনুযায়ী, প্রায় এক-তৃতীয়াংশ ডেমোক্র্যাট সমর্থক মনে করেন ঘটনাটি সাজানো ছিল। অন্যদিকে রিপাবলিকান সমর্থকদের মধ্যে এই হার তুলনামূলকভাবে কম—প্রায় আটজনের মধ্যে একজন। বিশেষ করে ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মধ্যে এ ধরনের সন্দেহ বেশি দেখা গেছে।

গত এপ্রিলে হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারের ওই ঘটনার পর যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়। পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্প পরিস্থিতি নিয়ে বক্তব্য দিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা দাবির কারণে জনমতের একটি অংশ বিভ্রান্ত হয়ে পড়ে।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিকভাবে বিভক্ত এই সময়ে তথ্যের সত্যতা যাচাইয়ের চেয়ে ব্যক্তিগত রাজনৈতিক অবস্থানই অনেক ক্ষেত্রে মানুষের বিশ্বাস গঠনে বড় ভূমিকা রাখছে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট