tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদসারাদেশঝালকাঠিতে বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ

ঝালকাঠিতে বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ

ঝালকাঠি সদর উপজেলার কৃত্তীপাশা ইউনিয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষ বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। রোববার (৫ অক্টোবর) বিকেলে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি-২ আসনের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। তিনি নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।

বক্তব্য পর্বে সভাপতিত্ব করেন কৃত্তীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামান চপল। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এসএম এজাজ হাসান, সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবু চন্দন পোদ্দার, পৌর বিএনপির সহ-সভাপতি বিষ্ণু পদ ধর, জেলা তাঁতী দলের সভাপতি বাচ্চু হাসান এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. গিয়াস সরদার দিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, “বিএনপি চেয়ারপারসন সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং সব নাগরিকের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের ৩১ দফা কর্মসূচিতে ‘রেইনবো ন্যাশন’-এর ধারণা উপস্থাপন করা হয়েছে, যেখানে সব ধর্ম, বর্ণ, গোত্র ও অঞ্চলের মানুষের সমান অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি রয়েছে।”

তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে পাহাড়ি ও সমতলের সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ সমান মর্যাদা ও অধিকার পাবে। সবাইকে সঙ্গে নিয়ে একটি সমানাধিকারভিত্তিক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে বিএনপি কাজ করে যাবে।”