tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদআন্তর্জাতিকজেরুজালেম ইস্যুতে ১৫ মুসলিম দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক বুধবার

জেরুজালেম ইস্যুতে ১৫ মুসলিম দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক বুধবার

জেরুজালেমের মর্যাদা, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের চলমান পরিস্থিতি এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের উদ্যোগ নিয়ে বুধবার জর্ডানের রাজধানী আম্মানে মন্ত্রী পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে ১৫টি মুসলিম দেশ। এতে অংশ নেবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। খবর দিয়েছে আনাদোলু এজেন্সি

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, বৈঠকের আয়োজন করছেন জর্ডানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি।

বৈঠকে তুরস্ক, জর্ডান, ফিলিস্তিন, মিশর, পাকিস্তান, সৌদি আরব, কাতার, ইন্দোনেশিয়া, বাহরাইন, ইরাক, মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া, সোমালিয়া ও মালয়েশিয়ার জ্যেষ্ঠ প্রতিনিধিদের পাশাপাশি আরব লিগের মহাসচিবও উপস্থিত থাকবেন।

আলোচ্যসূচিতে রয়েছে জেরুজালেমের পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক ও আইনগত মর্যাদা সংরক্ষণ, অধিকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের সর্বশেষ পরিস্থিতি, আন্তর্জাতিক আইনের পরিপন্থি হিসেবে বিবেচিত ইসরায়েলের বিভিন্ন পদক্ষেপ, গাজায় যুদ্ধবিরতি প্রক্রিয়ার অগ্রগতি, ফিলিস্তিন ইস্যুর সাম্প্রতিক পরিস্থিতি এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের করণীয়।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে হাকান ফিদান মুসলমানদের কাছে জেরুজালেমের ধর্মীয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরবেন। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলবেন, শহরটির ঐতিহাসিক ও আইনগত মর্যাদা সংরক্ষণ করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব।