tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজধানীজেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জাহিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ভোরে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার মো. আতিকুর রহমান জুয়েল জানান, ভোরে খবর পাওয়া যায় জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে ব্যাপক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ততক্ষণে পরিস্থিতি শান্ত হয়ে যায়।

তিনি আরও বলেন, সেখানে গিয়ে পুলিশ জানতে পারে, বিস্ফোরণে একজন আহত হয়েছেন, তবে শুরুতে বিস্তারিত তথ্য কেউ জানাতে পারেনি।

এদিকে, নিহতের বন্ধুদের বরাত দিয়ে জানা গেছে, জাহিদ পেশায় গ্রাফিক্স ডিজাইনার। রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে দুই গ্রুপের সংঘর্ষের মাঝে পড়েন তিনি। এ সময় তার পায়ের কাছে ককটেল বিস্ফোরণ হলে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।