tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজনীতিজুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকার বিএনপির: প্রধানমন্ত্রী

জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকার বিএনপির: প্রধানমন্ত্রী

জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজার জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যখন সনদে স্বাক্ষরের আহ্বান জানান, তখন সবার আগে বিএনপি তাতে সই করে। তিনি বলেন, “যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে, সেই সনদের প্রতিটি অক্ষর, শব্দ ও লাইন আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করবো।”

তিনি আরও বলেন, দেশের জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সেই অনুযায়ী দলটি প্রতিশ্রুত সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর। অন্য দলগুলোর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, কেউ কেউ শুরুতে দ্বিধায় ছিল, এমনকি একটি দল তখন সনদে স্বাক্ষরও করেনি; পরে নির্বাচনের পর তড়িঘড়ি করে তারা এতে যুক্ত হয়েছে।

তারেক রহমান অভিযোগ করেন, বিএনপির বিভিন্ন জনমুখী কর্মসূচি—যেমন খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও পেশাদার খেলোয়াড় তৈরির উদ্যোগ—বাধাগ্রস্ত করার চেষ্টা করা হলে দলটি জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে। এজন্য নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার বিদায় নিলেও তার প্রভাব এখনো পুরোপুরি দূর হয়নি। তাই দেশ গঠনের কাজে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি জোর দিয়ে বলেন, জনসম্পৃক্ত কর্মসূচিতে কোনো বাধা যেন না আসে এবং জনগণকে সঙ্গে নিয়েই দেশকে এগিয়ে নিতে হবে।

সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং সাংসদ আবদুস সালাম পিন্টুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী সন্তোষে মওলানা ভাসানীর ব্যবহৃত ঘর পরিদর্শন করেন এবং সেখানে সংরক্ষিত দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন।

এর আগে তিনি টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে বৈশাখী কৃষি মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এরপর জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজের জন্য সার্কিট হাউসে যান।