tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজনীতিজামায়াতের কেন্দ্রীয় নেতাদের বৈঠকে খালেদা জিয়ার জন্য দোয়া

জামায়াতের কেন্দ্রীয় নেতাদের বৈঠকে খালেদা জিয়ার জন্য দোয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

বুধবার (২৬ নভেম্বর) বিকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভয়-ভীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করার প্রয়োজনীয়তা এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে ডা. তাহের ও বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানানো হয়।

এছাড়া জুলাই জাতীয় সনদ (সংবিধান আদেশ) বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি গণভোট অনুষ্ঠানসহ পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনরত আট দলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাত বিভাগীয় শহরে হতে যাওয়া সমাবেশ সফল করতে জনগণের সহযোগিতা কামনা করা হয়।

বৈঠকে আগামী ২৮ ও ২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশনের প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হয়।