tanaka
প্রচ্ছদজাতীয়জাতীয় সংসদ নির্বাচন: বৈধ প্রার্থী ১,৮৪২ জন, মনোনয়ন বাতিল ৭২৩

জাতীয় সংসদ নির্বাচন: বৈধ প্রার্থী ১,৮৪২ জন, মনোনয়ন বাতিল ৭২৩

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির তথ্য অনুযায়ী, দেশের ৩০০টি নির্বাচনী এলাকায় দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ প্রক্রিয়ায় ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করে।

ইসি জানায়, এবারের নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল ৩ হাজার ৪০৬টি, যার বিপরীতে ২ হাজার ৫৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

অঞ্চলভিত্তিক যাচাই-বাছাইয়ে দেখা গেছে—

  • ঢাকা অঞ্চল: বৈধ ৩০৯ জন, বাতিল ১৩৩
  • চট্টগ্রাম অঞ্চল: বৈধ ১৩৮ জন, বাতিল ৫৬
  • রাজশাহী অঞ্চল: বৈধ ১৮৫ জন, বাতিল ৭৪
  • খুলনা অঞ্চল: বৈধ ১৯৬ জন, বাতিল ৭৯
  • বরিশাল অঞ্চল: বৈধ ১৩১ জন, বাতিল ৩১
  • সিলেট অঞ্চল: বৈধ ১১০ জন, বাতিল ৩৬
  • ময়মনসিংহ অঞ্চল: বৈধ ১৯৯ জন, বাতিল ১১২
  • কুমিল্লা অঞ্চল: বৈধ ২৫৯ জন, বাতিল ৯৭
  • রংপুর অঞ্চল: বৈধ ২১৯ জন, বাতিল ৫৯
  • ফরিদপুর অঞ্চল: বৈধ ৯৬ জন, বাতিল ৪৬

এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনের ৩টি মনোনয়নপত্র কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই কার্যক্রম থেকে বাদ দেওয়া হয়েছে।

ইসি জানিয়েছে, প্রাথমিক ফলাফলের বিরুদ্ধে কোনো প্রার্থীর আপত্তি থাকলে নির্ধারিত সময়ের মধ্যে কমিশনে আপিল করা যাবে। আপিল শুনানি শেষে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা পরিবর্তিত হতে পারে।