বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তিনি ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’-কে কোনো সাক্ষাৎকার দেননি। তিনি বলেন, “‘এই সময়’-এ আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদমাধ্যমে ফখরুল আরও বলেন, পত্রিকাটির সঙ্গে যোগাযোগ হলেও তিনি কোনো সাক্ষাৎকার দেননি।
জামায়াতে ইসলামীর ৩০টি আসন চাওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। ফখরুল বলেন, “এ ধরনের প্রশ্নই আসে না।”
তিনি পুনর্ব্যক্ত করে বলেন, “‘এই সময়’-কে আমি কোনো সাক্ষাৎকার দিইনি। যদিও কথা হয়েছে, আমি এমন কোনো মন্তব্য করিনি।”
আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নিষিদ্ধের বিষয়ে কোনো মন্তব্য করা হয়েছে কি না জানতে চাইলে ফখরুল বলেন, “আওয়ামী লীগের বিষয়ে আমরা আগেই আমাদের অবস্থান স্পষ্ট করেছি।”



