tanaka

শুটিংয়ে পিছলে পড়ে হাঁটুতে চোট, বসেই ‘কৌন বানেগা ক্রোড়পতি’ উপস্থাপনা অমিতাভের

শুটিংয়ের সময় পিছলে পড়ে হাঁটুতে চোট পেয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। চোট গুরুতর না হলেও হাঁটুর সমস্যার কারণে দাঁড়াতে কিছুটা অসুবিধা হচ্ছে বলে...
প্রচ্ছদআন্তর্জাতিকজম্মু-কাশ্মীরে ফারুক আব্দুল্লাহর ওপর গুলি, অল্পের জন্য বেঁচে গেলেন

জম্মু-কাশ্মীরে ফারুক আব্দুল্লাহর ওপর গুলি, অল্পের জন্য বেঁচে গেলেন

জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ভাগ্যক্রমে তিনি অক্ষত বেঁচে গেছেন। বুধবার সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠানে ন্যাশনাল কনফারেন্সের এই সভাপতিকে খুব কাছ থেকে নিশানা করা হয়। খবরটি দিয়েছে এনডিটিভি।

ওই অনুষ্ঠানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকায় ফারুককে লক্ষ্য করে গুলি করার পরও তিনি প্রাণে বেঁচে যান। নিরাপত্তার দায়িত্বে থাকা কমান্ডো এক পর্যায়ে হামলাকারীকে ধাক্কা দিয়ে ফেলে দেন, ফলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়।

ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, হামলাকারীর নাম কমল সিং জামওয়াল। হামলার পরই তাকে আটক করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে, কমল ফারুক আব্দুল্লাহর মাত্র কয়েক পা পিছনে অবস্থান করছিলেন এবং তার লক্ষ্য ছিল সাবেক মুখ্যমন্ত্রী। হামলার পর জানা গেছে, কমল জম্মুর পুরানা মান্ডির বাসিন্দা, বয়স ৬৫ বছর এবং মানসিকভাবে সুস্থ। তার কথায়, গত ২০ বছর ধরে তিনি এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন।

হামলায় ফারুক আব্দুল্লাহ অক্ষত থাকলেও সঙ্গে থাকা বর্তমান উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী আহত হয়েছেন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ইতোমধ্যেই গোটা বিষয়টি খতিয়ে দেখছে এবং রাজনৈতিক নেতাদের ওপর হামলার পেছনের কারণ ও নেপথ্যকারীদের খুঁজছে।