tanaka
প্রচ্ছদরাজনীতিজমিয়তকে চার আসন ছাড়ল বিএনপি

জমিয়তকে চার আসন ছাড়ল বিএনপি

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আসনভিত্তিক সমঝোতা হয়েছে। এর অংশ হিসেবে বিএনপি জমিয়তকে চারটি আসনে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জমিয়তের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, সিলেট-৫ আসনে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমী এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবীব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তিনি আরও বলেন, এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। দলের এই সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।