tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদরাজধানীজনগণের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে সক্ষমতা বাড়াচ্ছে ডিএমপি: কমিশনার

জনগণের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে সক্ষমতা বাড়াচ্ছে ডিএমপি: কমিশনার

জনগণের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিজস্ব সক্ষমতা আরও জোরদার করছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিএমপির সাইবার সাপোর্ট সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কমিশনার জানান, নবগঠিত সেন্টারে থাকবে আধুনিক প্রযুক্তিসজ্জিত ল্যাব, দক্ষ তদন্তকারী দল, ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ এবং ২৪ ঘণ্টার রেসপন্স টিম। ফেসবুক পেজ, ইমেইল ও ডিবির অনলাইন চ্যানেলের মাধ্যমে নাগরিকরা সরাসরি অভিযোগ জানাতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সাইবার সাপোর্ট সেন্টারে নারী ও কিশোরদের সুরক্ষাকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হবে। সামাজিক মাধ্যমে হয়রানির ঘটনায় দ্রুত সহায়তা নিশ্চিত করাই তাদের অন্যতম অঙ্গীকার। পাশাপাশি অনলাইন জালিয়াতি, প্রতারণা, ডিজিটাল হয়রানি, মানহানি ও অনলাইন গ্যাম্বেলিং-এর মতো আধুনিক প্রযুক্তিনির্ভর অপরাধ মানুষের ব্যক্তিগত নিরাপত্তা ও আর্থিক সুরক্ষায় বড় হুমকি সৃষ্টি করছে বলেও তিনি মন্তব্য করেন।

কমিশনার জানান, দ্রুত পরিবর্তনশীল সাইবার অপরাধ মোকাবিলায় আধুনিক সক্ষমতা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রযুক্তিনির্ভর, সময়োপযোগী ও প্রমাণভিত্তিক পুলিশ সেবা নিশ্চিত করাই ডিএমপির লক্ষ্য।