tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদতথ্যপ্রযুক্তিচীনে আইফোন ১৭-এর প্রি-অর্ডারে রেকর্ড, বড় সাফল্য অ্যাপলের

চীনে আইফোন ১৭-এর প্রি-অর্ডারে রেকর্ড, বড় সাফল্য অ্যাপলের

চীনে আইফোন ১৭ সিরিজের লঞ্চ হয়েছে অভাবনীয় সাফল্যের সঙ্গে। নতুন মডেলের প্রি-অর্ডার সংখ্যায় আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে অ্যাপল।

চীন বরাবরই অ্যাপলের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার হলেও সাম্প্রতিক বছরগুলোতে কোম্পানিটি সেখানে বিক্রির ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়েছিল। তবে আইফোন ১৭ রেঞ্জের মাধ্যমে অ্যাপল মনে হচ্ছে সেই ধারা কাটিয়ে উঠতে শুরু করেছে।

SCMP-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রি-অর্ডার শুরুর মাত্র এক মিনিটের মধ্যেই চীনা অনলাইন রিটেইলার JD.com-এ আইফোন ১৭-এর বিক্রি আগের আইফোন ১৬ সিরিজের প্রথম দিনের প্রি-অর্ডার সংখ্যা ছাড়িয়ে গেছে।

বিশেষ করে ২৫৬GB স্টোরেজযুক্ত আইফোন ১৭ মডেলটি সবচেয়ে জনপ্রিয় বলে জানা গেছে। চাহিদা এতটাই বেশি ছিল যে অনেক গ্রাহক অ্যাপলের ওয়েবসাইটে প্রি-অর্ডার করতে সমস্যায় পড়েন। কিছু ক্ষেত্রে পেমেন্ট সম্পন্ন করতেই লেগেছে পাঁচ মিনিট পর্যন্ত।

সাংহাইয়ের অ্যাপল স্টোরে আইফোন ১৭ প্রো ম্যাক্সের ইন-স্টোর পিক-আপ স্লট মাত্র ২০ মিনিটের মধ্যেই ফুল হয়ে যায়। অন্যদিকে, গুয়াংজুতে আইফোন ১৭ মডেলের ডেলিভারির জন্য গ্রাহকদের ১৫ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই বিক্রয় প্রবণতা অ্যাপলের কৌশলগত সাফল্যকে নির্দেশ করে। IDC‘র সিনিয়র গবেষণা পরিচালক নাবিলা পোপাল বলেন, “অ্যাপল তার লাইনআপ এমনভাবে সাজিয়েছে যাতে প্রতিটি মডেল নির্দিষ্ট ব্যবহারকারীর প্রয়োজন মেটায়, যার ফলে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।”