tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদরাজনীতিগণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ শক্তির উত্থান ঘটছে: রিজভী

গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ শক্তির উত্থান ঘটছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে এমন কিছু শক্তির উত্থান ঘটছে যা গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

রবিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “মানুষ একদিকে নামাজ পড়ে, অন্যদিকে গান শোনে, নাটক দেখে—এটাই আমাদের বাস্তবতা। কিন্তু সবকিছু একমুখী করে ফেলার চেষ্টা করলে ফ্যাসিবাদ তৈরি হয়, যার চূড়ান্ত রূপ হলো উগ্র সাম্প্রদায়িকতা।”

বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “ব্যালট পেপার একটি ব্যক্তি মালিকানাধীন প্রেসে ছাপানো হয়েছে, যার মালিক একটি রাজনৈতিক দলের ঘনিষ্ঠ। এটি কি অনিয়ম নয়?” তিনি বলেন, সরকারি প্রেস ব্যবহার না করে ব্যক্তিগত প্রতিষ্ঠানে ছাপানোয় জাহাঙ্গীরনগরের শিক্ষকরাও দায়িত্ব ছাড়তে বাধ্য হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্পর্কে রিজভী বলেন, “কোড অব কন্ডাক্টে বলা হয়েছে, সাবেকরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। অথচ বিশ্ববিদ্যালয় মানেই জীবনের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতির স্থান। সাবেকদের বাদ দিয়ে এটি একচেটিয়া করার চেষ্টা করা হচ্ছে।”

তিনি আরও দাবি করেন, একটি পরিকল্পিত চক্রান্তের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তিকে দমন করার চেষ্টা চলছে। “আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি, এবার বিএনপিকেও ঘায়েল করতে হবে”—এমন মনোভাব থেকেই এই মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হচ্ছে।”

রিজভী বলেন, যারা অতীতে অভ্যুত্থানে জড়িত ছিলেন, তারা আজ নতুন ধরনের সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছেন। বিএনপি যেখানে দেশের মাটি ও সংস্কৃতির সঙ্গে মিশে থাকা রাজনীতি করে, সেখানে অন্য কেউ মওদুদী মতবাদ প্রচার করতে চাইলে, জনগণকেও সে বিষয়ে মত প্রকাশের অধিকার আছে।

শেষে তিনি সতর্ক করে বলেন, “একপাক্ষিক রাজনীতি ও চিন্তার চর্চা চলতে থাকলে সমাজে নতুন ধরনের ফ্যাসিবাদ জন্ম নেবে, যা জাতীয় চেতনাকে ধ্বংস করে দেবে।”