tanaka
প্রচ্ছদজাতীয়চীনের সহযোগিতা পেলে পূর্ণাঙ্গ রূপ পাবে দাশেরকান্দি প্রকল্প

চীনের সহযোগিতা পেলে পূর্ণাঙ্গ রূপ পাবে দাশেরকান্দি প্রকল্প

রাজধানীর দাশেরকান্দি পয়োনিষ্কাশন শোধনাগার প্রকল্প পূর্ণাঙ্গভাবে চালু করতে চীনের সহযোগিতা চেয়েছে সরকার। বর্তমানে প্রকল্পটির প্রায় ৩০ শতাংশ সংযোগ কার্যকর হয়েছে, তবে বাকি ৭০ শতাংশ সংযোগ এখনো সম্পন্ন হয়নি বলে জানা গেছে।

এদিকে, গুলশান, বারিধারা ও বনানী এলাকার পয়োনিষ্কাশন ব্যবস্থাকে এই প্রকল্পের সঙ্গে যুক্ত করতে প্রায় এক হাজার কোটি টাকার একটি পৃথক প্রকল্প পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এসব এলাকা সংযুক্ত হলে রাজধানীর আধুনিক পয়োনিষ্কাশন ব্যবস্থায় বড় অগ্রগতি হবে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় দাশেরকান্দি প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী জানান, চীন যদি এই প্রকল্পে বিনিয়োগ করে, তাহলে রাষ্ট্রীয় কোষাগারের ওপর চাপ অনেকটাই কমে যাবে। তিনি বলেন, ‘আমরা বলেছি, তারা যদি ইনভেস্ট করতে পারে, তাহলে আমাদের এক হাজার কোটি টাকা ব্যয় করতে হবে না। এ বিষয়ে তারা সম্মতি দিয়েছে এবং আমরা এ নিয়ে কাজ করব।’