tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া: ডা. জাহিদ

চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া: ডা. জাহিদ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে চিকিৎসা নিতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

দীর্ঘদিন ধরে তিনি একাধিক জটিল ও দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন। এর মধ্যে লিভার ও কিডনি–সংক্রান্ত জটিলতা, হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস এবং ইনফেকশনজনিত সমস্যা রয়েছে।

শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি-পরবর্তী বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষায় তার ফুসফুস, হৃদ্‌যন্ত্র ও কিডনির অবস্থার দ্রুত অবনতি ধরা পড়ায় তাকে কেবিন থেকে তাৎক্ষণিকভাবে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

বর্তমানে এভারকেয়ার হাসপাতালে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।