tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলাচালকের আসনে বাংলাদেশ, নাহিদ রানাকে মিস করছেন গিলেস্পি

চালকের আসনে বাংলাদেশ, নাহিদ রানাকে মিস করছেন গিলেস্পি

দলীয় ৭৩ রানের মাথায় টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ৮৭ রান। এখনও পিছিয়ে আছে ১৪১ রানে। অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি জানালেন এই টেস্টে এখনো এগিয়ে বাংলাদেশ, ‘এ মুহূর্তে বাংলাদেশ চালকের আসনে রয়েছে।’

টাইগার পেসার হাসান মাহমুদের প্রশংসা করে গিলেস্পি বলেন, ‘হাসান ৫৫ রানে ৬ উইকেট নিয়েছে, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোনো বাংলাদেশি বোলারের সেরা বোলিং ফিগার। সে এটার প্রাপ্য ছিল, কারণ দারুণ বল করেছে। এবাদত ও তাসকিনও ভালো বল করেছে। মেহেদী কিছু বল করেছে, তাইজুলও।’

‘এত ভালো বল করেছে যে দুইশর নিচে রুখে দিয়েছে অস্ট্রেলিয়াকে। প্রথম ইনিংসে বাংলাদেশের পেসাররা অনেক ভালো বল করেছে। দ্বিতীয় ইনিংসেও ভালো শুরু পেয়েছে। প্রথম ইনিংস অসাধারণ ছিল।’