tanaka
প্রচ্ছদজাতীয়চাকরি থেকে বরখাস্ত পুলিশের ছয় কর্মকর্তা

চাকরি থেকে বরখাস্ত পুলিশের ছয় কর্মকর্তা

চাকরি থেকে পলায়নের অভিযোগে পুলিশের ছয় কর্মকর্তার বিরুদ্ধে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনগুলোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষর করেছেন।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বরখাস্তের আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

বরখাস্ত হওয়া ছয় কর্মকর্তা হলেন—সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, সচিবালয়ের নিরাপত্তার সাবেক অতিরিক্ত পুলিশ উপ-পুলিশ কমিশনার রাজীব দাস, সাবেক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম, এটিইউয়ের সাবেক পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে এবং ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান।

পৃথক প্রজ্ঞাপনে প্রত্যেক কর্মকর্তার বরখাস্তের সিদ্ধান্ত জানিয়ে বলা হয়েছে, সংশ্লিষ্ট আদেশ অবিলম্বে কার্যকর হবে।