tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিচাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএনপি

চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএনপি

বিএনপির সংসদীয় দলের সভায় চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেলে অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশে চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরলে প্রধানমন্ত্রী এ উদ্যোগে পূর্ণ সমর্থন জানান। এছাড়া রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলার দ্রুত বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানান, সাতটি মন্ত্রণালয়ের মন্ত্রীরা তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের গত এক মাসের কার্যক্রম, চলমান চ্যালেঞ্জ এবং সেগুলো মোকাবিলায় নেওয়া পদক্ষেপ তুলে ধরেছেন।

শিক্ষা খাত নিয়ে আলোচনায় কর্মমুখী শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে চিফ হুইপ জানান, প্রধানমন্ত্রী পাঠ্যক্রমে কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, যে শিক্ষা মানুষের কর্মদক্ষতা বাড়ায় না কিংবা দেশে-বিদেশে কাজের সুযোগ সৃষ্টি করে না, সেই শিক্ষা কাঙ্ক্ষিত ফল দিতে পারে না।

এছাড়া একাদশ শ্রেণিতে ভর্তি ফি দুই থেকে তিন হাজার টাকা কমানো হয়েছে বলে জানানো হয়। অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

স্বাস্থ্য খাতের অগ্রগতি তুলে ধরে সভায় জানানো হয়, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা এবং হাম প্রতিরোধে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় কঠোর নজরদারি চালাচ্ছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জানায়, ইতোমধ্যে এক হাজার কিলোমিটার নতুন সড়ক নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। প্রধানমন্ত্রী সব উন্নয়নকাজ কম খরচে, স্বচ্ছতা ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করার নির্দেশ দেন।

এছাড়া যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি, ঢাকা এবং ঢাকার বাইরে বিকেএসপির কার্যক্রম সম্প্রসারণ, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কারকাজ দ্রুত শেষ করা এবং নারী ও শিশু উন্নয়ন কার্যক্রম জোরদারের বিষয়েও আলোচনা হয়।

পানিসম্পদ মন্ত্রণালয় চট্টগ্রাম ও মোংলা বন্দর টার্মিনাল উন্নয়ন এবং তিস্তা ব্যারেজ প্রকল্পের অগ্রগতি তুলে ধরে। বিদ্যুৎ খাত নিয়ে জানানো হয়, নতুন করে বিপুলসংখ্যক মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে এবং ৬৬ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ বিল অপরিবর্তিত রয়েছে।

দ্রব্যমূল্য ও ডলার সংকট প্রসঙ্গে চিফ হুইপ বলেন, পূর্ববর্তী সরকারের সময় ডলারের বিনিময় মূল্য ৮৬ টাকা থেকে বেড়ে ১১৯-১২০ টাকায় পৌঁছায়। ডলারের মূল্যবৃদ্ধির প্রভাবেই আমদানিনির্ভর পণ্যের দাম বেড়েছে। তবে বর্তমান সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মানুষের ভোগান্তি কমাতে কাজ করছে।

সভায় জাতীয় হাসপাতাল নির্মাণ, শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্কুল মিল কর্মসূচি এবং বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।