tanaka

শুটিংয়ে পিছলে পড়ে হাঁটুতে চোট, বসেই ‘কৌন বানেগা ক্রোড়পতি’ উপস্থাপনা অমিতাভের

শুটিংয়ের সময় পিছলে পড়ে হাঁটুতে চোট পেয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। চোট গুরুতর না হলেও হাঁটুর সমস্যার কারণে দাঁড়াতে কিছুটা অসুবিধা হচ্ছে বলে...
প্রচ্ছদসারাদেশচট্টগ্রামে ব্যবসায়ী শাহ আলম হত্যা মামলায় চাচাতো ভাই গ্রেফতার

চট্টগ্রামে ব্যবসায়ী শাহ আলম হত্যা মামলায় চাচাতো ভাই গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়ায় ব্যবসায়ী শাহ আলম হত্যা মামলার প্রধান আসামি ও নিহতের চাচাতো ভাই শাহ নেওয়াজ লাবলু (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে চন্দনাইশ উপজেলার দোহাজারী দেওয়ানহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লাবলুকে গ্রেফতার করা হয় এবং সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর সকালে লোহাগাড়ার আধুনগর ঘাটিয়ারপাড়া এলাকায় পারিবারিক সীমানা বিরোধের জেরে কোদাল দিয়ে কুপিয়ে আহত করা হয় ব্যবসায়ী শাহ আলমকে (৫২)। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে আসামি শাহ নেওয়াজ পলাতক ছিলেন। আটদিন পর বিশেষ অভিযানে অবশেষে তাকে গ্রেফতার করা হলো।