tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদজাতীয়গ্যাস লিকেজ, সোনারগাঁয়ে বিস্ফোরণে একে একে তিনজনের মৃত্যু

গ্যাস লিকেজ, সোনারগাঁয়ে বিস্ফোরণে একে একে তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় মো. কাউসার (৩০) নামে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল সোয়া ৬টার দিকে জাতীয় বার্ন ও সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হলো।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, বুধবার (১৩ মে) দুপুর পৌনে ২টার দিকে দগ্ধ অবস্থায় ১২ জনকে উদ্ধার করে জরুরি বিভাগে আনা হয়। এর আগে দগ্ধ শঙ্কর (২৫) ও মো. আমির (২৫) মারা যান। আজ কাউসারের মৃত্যু হয়েছে। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল। এর আগে বুধবার দুপুরে সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকার ‘জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেডে’ এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ১২ জন দগ্ধ হন, তারা সবাই ওই বিদ্যুৎকেন্দ্রের কর্মী। ঘটনার সময় কর্মীরা ক্যানটিনে দুপুরের খাবার খাচ্ছিলেন।