tanaka

মার্কিন বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানের ট্রাভার্সি শহরে মার্কিন বিমান বাহিনীর এয়ার ন্যাশনাল গার্ড বিভাগের একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনায় বিমানটি...
প্রচ্ছদরাজনীতিগ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

গ্যাসের দাম বৃদ্ধি করা হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে সংঘর্ষে আহত হয়ে চোখ হারানো আলিফ চৌধুরীর খোঁজখবর নেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, বর্তমান সরকার মাত্র পাঁচ মাসের ব্যবধানে কয়েক দফায় জ্বালানির দাম বৃদ্ধি করেছে। তিনি বলেন, অনেক এলাকায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকলেও গ্রাহকদের নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে।

আহত আলিফ চৌধুরীর শারীরিক অবস্থার বিষয়ে তিনি জানান, শনিবার (১ আগস্ট) চিকিৎসকদের বোর্ড সভা শেষে তার স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, হামলাকারীদের বিরুদ্ধে এখনো কোনো সাংগঠনিক বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। তার দাবি, এ ধরনের ঘটনায় সরকারের অবস্থান একটি ভুল বার্তা দিচ্ছে। তিনি আরও বলেন, বিভিন্ন এলাকায় সরকারি দলের জনপ্রতিনিধিদের আচরণে প্রকৃত চিত্র স্পষ্ট হয়ে উঠছে।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব বেড়েছে এবং ১২টি প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছে। তবে তিনি কোন ১২টি প্রতিষ্ঠানের কথা উল্লেখ করেছেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি।

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে সরকার শিগগিরই জনগণের তীব্র প্রতিরোধের মুখে পড়বে। জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের এ ধরনের আচরণ মেনে নেওয়া হবে না।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানেরও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, তারেক রহমান দল ও রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছেন।