tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকগাজা দখল অব্যাহত থাকলে অস্ত্র ছাড়বে না হামাস

গাজা দখল অব্যাহত থাকলে অস্ত্র ছাড়বে না হামাস

গাজায় ইসরায়েলি দখলদারিত্ব অব্যাহত থাকা অবস্থায় হামাস কিংবা অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর নিরস্ত্রীকরণের আহ্বান প্রত্যাখ্যান করেছেন সংগঠনটির প্রবাসী রাজনৈতিক নেতা খালেদ মেশাল। তিনি বলেন, দখলদারিত্বের মধ্যেই যদি অস্ত্র কেড়ে নেওয়া হয়, তাহলে ফিলিস্তিনিরা পুরোপুরি প্রতিরক্ষাহীন হয়ে পড়বে।

রোববার (৮ জানুয়ারি) দোহায় আল জাজিরা ফোরামে বক্তব্য রাখতে গিয়ে মেশাল বলেন, হামাসের অস্ত্র সমর্পণের দাবি মূলত ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধকে দুর্বল করার দীর্ঘদিনের প্রচেষ্টারই অংশ। তাঁর ভাষায়, দখল চলমান থাকা অবস্থায় নিরস্ত্রীকরণের কথা বলা মানে ফিলিস্তিনিদের এমন এক পরিস্থিতিতে ঠেলে দেওয়া, যেখানে তারা আন্তর্জাতিক সমর্থনে বিপুল অস্ত্রে সজ্জিত ইসরায়েলের জন্য সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

খালেদ মেশাল আরও বলেন, অস্ত্র নিয়ে আলোচনা কেবল তখনই সম্ভব, যখন গাজায় পুনর্গঠন ও মানবিক সহায়তার অনুকূল পরিবেশ সৃষ্টি হবে এবং নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা দূর হবে। তিনি জানান, কাতার, তুরস্ক ও মিসরের মধ্যস্থতায় এবং এসব মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় হামাস তাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে।

এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের ‘সম্পূর্ণ নিরস্ত্রীকরণ’-এর আহ্বান জানিয়ে সতর্ক করেন যে, এতে ব্যর্থ হলে সংগঠনটিকে পরিণতি ভোগ করতে হবে। তবে হামাস স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজায় অবস্থান করা পর্যন্ত তারা অস্ত্র ছাড়বে না।

এদিকে গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে হামাসের নিরস্ত্রীকরণ এবং একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয় আলোচনায় আনার কথা জানিয়েছে ওয়াশিংটন। যদিও যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে এবং পূর্ব গাজার নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে এখনো সেনা প্রত্যাহার করেনি।

মেশালের মতে, সমস্যা হামাস বা প্রতিরোধ বাহিনীর নিশ্চয়তা দেওয়ার অভাবে নয়; বরং মূল সমস্যা হলো ইসরায়েল ফিলিস্তিনিদের অস্ত্র কেড়ে নিয়ে সেগুলো মিলিশিয়াদের হাতে তুলে দিয়ে গাজায় অস্থিরতা সৃষ্টি করতে চায়।