tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকজাপানের আগাম নির্বাচনে এগিয়ে ক্ষমতাসীন এলডিপি

জাপানের আগাম নির্বাচনে এগিয়ে ক্ষমতাসীন এলডিপি

জাপানে অনুষ্ঠিত আগাম নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) বিশাল ব্যবধানে বিজয়ী হতে যাচ্ছে, এমন তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে।

প্রধানমন্ত্রী সানাই তাকাইচি, যিনি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী, মাত্র চার মাস আগে দলীয় নেতা হওয়ার পর জনগণের কাছে স্পষ্ট ম্যান্ডেট চাওয়ার জন্য এই নির্বাচন আয়োজন করেছেন। গত ২৩ জানুয়ারি সংসদ ভেঙে ৮ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেন তিনি।

বুথফেরত জরিপ অনুযায়ী, এলডিপি সংসদের নিম্নকক্ষের ৪৬৫ আসনের মধ্যে ২৭৪ থেকে ৩২৮ আসন পেতে পারে। নির্বাচনের আগে তাদের আসন সংখ্যা ছিল ১৯৮। বিশেষজ্ঞরা মনে করছেন, তারা কমপক্ষে ৩১০টি আসনে জয় নিশ্চিত করতে পারে।

এলডিপির প্রধান প্রতিদ্বন্দ্বী হলো জাপান ইনোভেশন পার্টি, তবে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা এলডিপির জন্য শক্তিশালী বিরোধীর অভাব বড় সুবিধা হিসেবে কাজ করছে।

নির্বাচন চলাকালীন স্থানীয় সময় রাত ৮টা (বাংলাদেশ সময় বিকাল ৫টা) পর্যন্ত ভোটগ্রহণ চলে, এবং ভোট গণনা সম্পন্ন হতে সারারাত সময় লাগতে পারে। সংসদের ৪৬৫ আসনের মধ্যে ২৮৯ জন সরাসরি একক নির্বাচনী এলাকা থেকে এবং বাকি ১৭৬ জন ১১টি আঞ্চলিক ব্লকের সমানুপাতিক নির্বাচনের মাধ্যমে আসন অর্জন করছেন।

বিভিন্ন জরিপের ফলাফল অনুযায়ী, প্রধানমন্ত্রী তাকাইচির নেতৃত্বাধীন এলডিপিই এবারের নির্বাচনে সবচেয়ে বড় বিজয়ী হতে চলেছে।